কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ এ ০৪:৫৫ PM
কন্টেন্ট: পাতা
বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও জেলা 07 টি উপজেলা, 54 টি ইউনিয়ন, 486 টি ওয়ার্ড, 1016টি গ্রাম নিয়ে গঠিত। ঠাকুরগাঁও জেলার মোট আয়তন 1,78,099 হেক্টর । সর্বমোট জনসংখ্যা 15,33,895জন, তারমধ্যে পুরুষ 768749 জন এবং মহিলা 765102 জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৮৬০ জন (সূত্র: বিবিএস জনশুমারী-২০২২) এবং দারিদ্র্যের হার 20.63% (সূত্র: বিশ্বখাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি প্রতিবেদন-২০২২) এলাকার প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। অপেক্ষাকৃত শুষ্ক আবহাওয়া, উচ্চ তাপমাত্রা, অনিয়মিত বৃষ্টিপাত এবং ভূউপরিস্থ পানির স্বল্পতাই প্রকল্প এলাকার প্রধান বৈশিষ্ট্য। অথচ এলাকায় ভূউপরিস্থ পানি ব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে। প্রকল্প এলাকায় সাধারনত বোরো, রোপা আমন ধানসহ বিভিন্ন প্রকার শাক-সবজী চাষ হয়। অনেক সময়ই বর্ষা মৌসুম দেরীতে শুরু হওয়ায় আমন ধানের ফলন বিপর্যয় হয়। তাছাড়া ধানের পুষ্পায়নের সময়ে খরা হলে সম্পুরক সেচের প্রয়োজন হয়। একইভাবে সময়মত সেচের অভাবে গমসহ অন্যান্য রবি ফসলের উৎপাদন ব্যাহত হয়। ফলে ফসলের নিবিড়তা কমে।